ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে দুই শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৯

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে হাম রোগে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, পাশাপাশি স্বাস্থ্য বিভাগও সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে, মারা যাওয়া দুইজনই শিশু এবং উভয়েই ছেলে। তাদের বয়স ছিল যথাক্রমে ১ বছর ও ২ বছর। স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ দুটি মৃত্যুই সরাসরি হাম রোগে আক্রান্ত হওয়ার পরবর্তী জটিলতায় ঘটেছে।
মৃতদের মধ্যে ২ বছর বয়সী শিশু আরিয়ান ইসলাম রাইয়ান গত ২৪ মার্চ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর বারৈপাড়া এলাকার বাসিন্দা মো. রকির ছেলে।
এর আগে ১৯ মার্চ এক বছর বয়সী শিশু নুহাশ রাজধানীর মহাখালী উদরাময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি একই উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায়।
বর্তমানে হাম আক্রান্ত আরও ৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা মশিউর রহমান জানান, সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদুর্ভাব বাড়ার পেছনে কয়েকটি কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সময়মতো টিকা না দেওয়া, এবং অভিভাবকদের অসচেতনতা। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক হতে পারে। তবে নির্ধারিত সময়ে টিকা গ্রহণ করলে এ রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এনে সুরক্ষিত রাখতে এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

হামে দুই শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৯

আপডেট সময় ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬