ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার ৪

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে ৩ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- কুমিল্লা জেলার দেবীদার থানার মৃত আব্দুল গনির ছেলে মোঃ মামুন (৪৮), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি তালতলা এলাকার আলী নুরের ছেলে মোঃ মাসুদ (৩৫), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্বপাড়া এলাকার মোঃ শামসুদ্দিনের ছেলে মোঃ মনির হোসেন (৪২) এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পূর্ব এনায়েতনগর এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে আমান (২৫)।
এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ তৎপর রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার ৪

আপডেট সময় ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬