ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

‎স্টাফ রিপোর্টার
সরকারি খাল দখলমুক্ত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খাস নদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) পরিচালিত এ অভিযানে অবৈধভাবে দখল করে নির্মিত একটি দেয়াল অপসারণ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, এক ব্যক্তি সরকারি খালের জায়গা দখল করে স্থায়ীভাবে দেয়াল নির্মাণ করেছিলেন। বিষয়টি চিহ্নিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে সরকারি সার্ভেয়ার দিয়ে খালের সীমানা নির্ধারণ করা হয় এবং দখলকৃত অংশে লাল পতাকা টাঙানো হয়। পরে সেখানে নির্মিত অবৈধ দেয়ালটি ভেঙে ফেলা হয়।
এ অভিযানের মাধ্যমে প্রায় ২ দশমিক ৫ শতাংশ খাল উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযানটি পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। তিনি বলেন, “সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো দখলদারকে ছাড় দেওয়া হবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আপডেট সময় এক ঘন্টা আগে