ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২,২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
‎নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
‎রোববার (১২ এপ্রিল) ভোররাতে কোস্ট গার্ড স্টেশন পাগলার পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়। পরে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
‎জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। এ সময় চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহভাজন দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করা হয়।
‎জব্দকৃত তেলের পরিমাণ প্রায় ২ হাজার ২০০ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।
‎কোস্ট গার্ড জানায়, জব্দকৃত তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযানে জড়িতদের শনাক্তের কাজও অব্যাহত রয়েছে।
‎লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

২,২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

আপডেট সময় এক ঘন্টা আগে