স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ঝুট (ওয়েস্টিজ) ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে না পেয়ে মালামালসহ ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এ ঘটনায় ভুক্তভোগী সুমন আহম্মেদ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার বাসিন্দা সুমন আহম্মেদ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ওয়েস্টিজ মালামালের ব্যবসা করে আসছেন। তিনি বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে মালামাল ক্রয় করে ব্যবসা পরিচালনা করেন।
তার অভিযোগ, একই এলাকার সিফাত, সোহেল, শান্ত, হাসান ও জিসানসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র গত ১৫-২০ দিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার বিবরণে তিনি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ফতুল্লার বিসিক ৩ নম্বর গেট এলাকায় তার অফিসে অবস্থানকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে। এসময় তাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে অভিযুক্তরা জানতে পারে যে, তার লোকজন পাশের একটি গার্মেন্টস থেকে ওয়েস্টিজ মালামাল ক্রয় করে ভ্যানে লোড করছে। বিকেল সাড়ে ৩টার দিকে তারা গার্মেন্টসের গেট থেকে ভ্যানচালক ও শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে প্রায় ২৫ হাজার টাকার মালামালসহ ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী জানান, ঘটনার পর তিনি স্থানীয়ভাবে মালামাল উদ্ধারের চেষ্টা করেন। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে বসতবাড়িতে দুর্র্ধষ চুরি
রাশেদ খানকে গ্রেপ্তারের দাবি
হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা
বকেয়া বেতন চাওয়ায় যুবককে মারধর
ডিজেল সংকটে ট্রলার চলাচল বন্ধের আশঙ্কা!
হকারমুক্ত শহর, তবুও কমেনি যানজট
শীতলক্ষ্যা পাড়ে নদী বিষয়ক প্রদর্শনী
চাঁদা না পেয়ে মালামাল ছিনতাই
এনায়েতনগরে আল-আমিনের মতবিনিময়
সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন
চাঁদা না পেয়ে মালামাল ছিনতাই
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















