ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনায়েতনগরে আল-আমিনের মতবিনিময়

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
ফতুল্লারএনায়েতনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
১৭ এপ্রিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের দৈনন্দিন ভোগান্তি, অবকাঠামোগত সমস্যা, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা ও নাগরিক সুবিধার ঘাটতির বিষয় তুলে ধরেন। উপস্থিত জনগণের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এমপি আব্দুল্লাহ আল আমিন।
সভায় তিনি বলেন, জনগণের সমস্যার কথা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়াই তার দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যাগুলোর সমাধান করার আশ্বাস দেন। পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি আরও উল্লেখ করেন, এনায়েতনগর ইউনিয়নের সার্বিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে কাজ অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

এনায়েতনগরে আল-আমিনের মতবিনিময়

আপডেট সময় এক ঘন্টা আগে