ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে বসতবাড়িতে দুর্র্ধষ চুরি

  • ডেস্ক :
  • আপডেট সময় ৫৬ মিনিট আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি এলাকায় একটি বসতবাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনার থানায় অভিযোগ দায়ের করা হয়।
চোরেরা ঘর থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দামী মোবাইল ফোনসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল বিকেলে নতুন বান্টি এলাকার বাসিন্দা জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। আজ ১৭ এপ্রিল সকালে জাকির হোসেন বাড়িতে ফিরে দেখেন ঘরের প্রধান দরজার একটি পাশ ভাঙা। ভেতরে ঢুকে তিনি আলমারি ও ওয়ারড্রব তছনছ করা অবস্থায় দেখতে পান।
চোরেরা আলমারির ড্রয়ার ভেঙে আনুমানিক ১৭ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৮ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ৫৩ হাজার টাকা মূল্যের দুটি দামী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে। এছাড়াও ঘর থেকে আরও প্রায় ৩০ হাজার টাকার মূল্যবান পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ১৬ এপ্রিল দিবাগত রাতের কোনো এক সময় চোরেরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং ঘরের দরজা ভেঙে এই লুটতরাজ চালায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন জানান, এই চুরির ঘটনায় শুক্রবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আড়াইহাজারে বসতবাড়িতে দুর্র্ধষ চুরি

আপডেট সময় ৫৬ মিনিট আগে