স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন দাবি করতে গিয়ে এক যুবক মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে গোদনাইল জেলেপাড়া এলাকায়।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার বাসিন্দা সিয়াম (২২) সিদ্ধিরগঞ্জের গোদনাইল জেলেপাড়া এলাকায় অবস্থিত ‘ইউনিটি কনসার্ন’ নামক একটি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত কারণে চাকরি ছাড়ার সময় প্রতিষ্ঠানটির মালিক মো. দেলোয়ার হোসেনের কাছে তার দুই মাসের বেতন বাবদ প্রায় ১ লাখ টাকা পাওনা ছিল।
ভুক্তভোগীর অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে দেলোয়ার হোসেন তাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে ঘুরাতে থাকেন এবং একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিয়াম পুনরায় পাওনা টাকা দাবি করতে প্রতিষ্ঠানের অফিসে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দেলোয়ার হোসেন তাকে অফিস কক্ষে আটকে রেখে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে সিয়ামের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
এছাড়া একপর্যায়ে অভিযুক্ত তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেন।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে বসতবাড়িতে দুর্র্ধষ চুরি
রাশেদ খানকে গ্রেপ্তারের দাবি
হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা
বকেয়া বেতন চাওয়ায় যুবককে মারধর
ডিজেল সংকটে ট্রলার চলাচল বন্ধের আশঙ্কা!
হকারমুক্ত শহর, তবুও কমেনি যানজট
শীতলক্ষ্যা পাড়ে নদী বিষয়ক প্রদর্শনী
চাঁদা না পেয়ে মালামাল ছিনতাই
এনায়েতনগরে আল-আমিনের মতবিনিময়
সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন
বকেয়া বেতন চাওয়ায় যুবককে মারধর
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















