স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নের তালতাল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করে। জামপুর ইউনিয়নের সর্ব সাধারণের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধনে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াসউদ্দিন ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, সোনারগাঁ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার, সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা বক্তব্য রাখেন।
মানববন্ধনে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন । মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে মদনপুর- আড়াইহাজার সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। সকলেই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের চেনেন ও জানেন। এসব মাদক ব্যবসয়ীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এ ধ্বংসের হাত থেকে পরিবার থেকে শুরু করে সমাজকে রক্ষা করতে হবে।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি
-
ডেস্ক : - আপডেট সময় ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















