সোজাসাপটা রিপোর্ট
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জের বিভিন্ন কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমেছে। একইসঙ্গে সোনালি জাতের মুরগির দামও কমতে দেখা গেছে। তবে জ্বালানি সংকটের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (১ মে) শহরের দিগুবাবুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে করলা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং বেগুন প্রকারভেদে ৬০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা এবং ধুন্দল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে সাজনা ডাটার দাম উল্টো বেড়ে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, কিছুদিন আগে জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল। তবে বর্তমানে বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে।
সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন, “এখন গ্রাম থেকে সবজি বেশি আসতেছে, তাই দাম কমতেছে। আগের মতো চাপ নাই।”
কাঁচামরিচ কেজিতে ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেবু প্রতি হালি ২০ থেকে ৪০ টাকা, ধনেপাতা ১০০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে দেখা গেছে, সোনালি কক মুরগি কেজিতে ৪০ টাকা কমে ৩৬০ টাকায় এবং সোনালি হাইব্রিড ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, লেয়ার ২৯০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ইলিশের দাম এখনো বেশি। ছোট আকারের ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং মাঝারি আকারের ইলিশ ২০০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এছাড়া রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া ও চিংড়িসহ অন্যান্য মাছ আগের দামের কাছাকাছিই রয়েছে।
ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১২৫ থেকে ১৩০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি মুরগির ডিম হালি প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও কমতে পারে। তবে জ্বালানি ও পরিবহন ব্যয় স্থিতিশীল না হলে বাজারে আবারও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ শিরোনাম ::
সবাই চাকরিজীবী হতে চায়, উদ্যোক্তা নয়—সচিব সাখাওয়াত হোসেন
বৃহত্তর আন্দোলনের ঘোষণা
‘ডাক্তারের খবর কেউ রাখেনা’
শ্রমিকের সন্তানদের শিক্ষা উপকরণ উপহার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই
রাস্তায় বাঁশের বেড়া বিএনপি নেতার
কমেছে সবজি-মুরগির দাম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
কমেছে সবজি-মুরগির দাম
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















