স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতাল চলতি বছরেই পাঁচশ শয্যা হবে। এজন্য ভৌত অবকাঠামো নির্মাণ কাজ শেষ পর্যায়ে। একই সাথে এ হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ নার্সিং কলেজের কাজও এ বছই শেষ হয়ে ভর্তী শুরু হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপারইনটেনডেন্ট ডাঃ আবুল বাশার। তিনি বলেন, নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে প্রতিমাসে ষাট হাজার রোগী সেবা নেয়। হাসপাতালে গত মাসে ক্যান্সারসহ ২১৫টি মেজর অপারেশন হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কের বালুর মাঠ এলাকায় অবস্থিত সমবায় ব্যাংক ভবনের ষষ্ঠ তলায় প্রতিষ্ঠিত ‘নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতালের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান ডাঃ শফিউল আলম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জের সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান, এ ডি সি উন্নয়ন শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান, নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতালের এমডি মোফাজ্জ্বল হোসেন মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান বলেন, কোনো হাসপাতালে খরচ কত তা আগে থেকে রোগীকে বলে দিতে হবে। কোনো গোপন খরচ যাতে না থাকে। এই শহরের একজন গাইনি প্রফেসর তিনি ভিজিট নিয়েছেন ১৮০০ টাকা। পরে রিপোর্ট দেখাতে গেলে নিচ্ছেন ১২০০ টাকা। এরকম ভিজিট নিলে তো মানুষ বিপদে পড়ে যায়।
‘নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতালের’ চেয়ারম্যান ডাঃ শফিউল আলম ফেরদৌস বলেন, কোনো ডাক্তার রোগী দেখতে ভিজিট ফি নেবেন এটা ঠিক আছে। কিন্তু রিপোর্ট দেখাতে রোগী আবার ভিজিট ফি দিতে হবে কেন ? আমি মনে করি এটা রোগীর প্রথম ভিজিটেরই অংশ, ডাক্তারের চিকিৎসার অংশ। আমি আমার ছাত্রদের ও অনুসারিদের রিপোর্ট দেখাতে টাকা না নিতে অনুরোধ জানাই সব সময়।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
-
ডেস্ক : - আপডেট সময় ৫ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















