ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ গোগনগর ইউপি: সম্মাননা স্মারক প্রদান

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
জন্ম ও মৃত্যু নিবন্ধনে সর্বাধিক নিবন্ধন সম্পন্ন করায় নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ সম্মাননা প্রদান করা হয়। কর্মশালায় সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। তিনি গোগনগর ইউনিয়ন পরিষদকে প্রথম স্থান অর্জনের জন্য অভিনন্দন জানান এবং বলেন, গোগনগর ইউনিয়নের মতো সদর উপজেলার প্রতিটি ইউনিয়নকেই এ ধরনের সাফল্য অর্জনে কাজ করতে হবে।
এসময় গোগনগর ইউনিয়ন পরিষদে সর্বাধিক জন্ম ও মৃত্যু নিবন্ধন হওয়ায় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী শামীম আহমেদ, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম মিয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ইউপি সচিব ও সদস্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ গোগনগর ইউপি: সম্মাননা স্মারক প্রদান

আপডেট সময় ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬