ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষের ঘটনায় মামলা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
রূপগঞ্জে অটোরিকশা সাইট না দেওয়াকে স্কেন্দ্র করে সালিশি বৈঠকে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলার দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে আহত রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।মামলায় নামীয় ২১ জন সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এর আগে সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় অটোরিকশা সাইট দেওয়া নিয়ে দ্বন্দ্বের ঘটনার সালিশি বৈঠক হয়। সেখানে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২মে বরুনা পশ্চিমপাড়া এলাকায় অটোরিকশা থামিয়ে মামলার বাদী রিপন মিয়ার চাচাতো ভাই আলাল খাঁ-কে মারধর করে প্রতিপক্ষ শরিফ ও তার সহযোগীরা। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে গত ১১ মে (সোমবার) বেলা ১১টার দিকে বরুনা মধ্যপাড়া জামে মসজিদে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক বসে।
ওই বৈঠক চলাকালীন অভিযুক্ত শরিফ (৩২), সজিব (২৪), বিপন (৪২) ও রাজিবের (২৮) নেতৃত্বে ২০-২১ জন নামধারী এবং আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী পিস্তল, রামদা, ছেন ও লোহার রড নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা উপস্থিত ব্যক্তিদের ওপর আক্রমণ করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পিস্তল দিয়ে এলোপাতালি গুলি বর্ষণ করে।হামলাকারীরা কায়েতপাড়া ইউনিয়নের বিএনপির একটি ক্লাব ভাঙচুর করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। পরবর্তীতে তারা বরুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জয়নাল আবেদীন ও নবীর হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা ঘরের আলমারি ভেঙে নগদ ১ লক্ষ টাকা এবং ১ ভরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা লুটে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলায় বাদীর ছোট ভাই মোমেন (২৮) গুরুতর আহত হয়েছেন। তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেওয়া হলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন, ফলে তার বাম হাতের কনুইয়ের নিচে এবং ডান পায়ের উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয়। এছাড়া আমানত খাঁ ও বেলাল হোসেনসহ আরও কয়েকজন আহত হন। আহতদের প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মামলার বাদী রিপন খান বলেন,সন্ত্রাসীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছে। আমরা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অটোরিকশা সাইট না দেওয়াকে স্কেন্দ্র করে সালিশি বৈঠকের এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২১ জন নামীয় সহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলার দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষের ঘটনায় মামলা

আপডেট সময় ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬