ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতির আসামিসহ গ্রেপ্তার ১২

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও ডাকাতি প্রস্তুতি মামলার আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ আব্দুল গফ্ফার (৪০), বলরাম (৪৩), শাহ আলম রানা (৩৮), মোঃ জসিম উদ্দিন (৪৪), মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৫), মোঃ আরাফাত হোসেন (২২), মোঃ জুনায়েদ ইসলাম (৩২), সৈয়দ নাজমুল ইসলাম (৩৮), মোঃ রায়হান উদ্দিন প্রকাশ সুমন (২৮), আলামিন হোসেন (২৮), মেহেদী হাসান রোমান ওরফে বিজয় (২২), মোঃ আবুল কালাম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে ৮ জন সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
এছাড়া ডাকাতির প্রস্তুতিকালে ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আবু সাউদ মাসুদ

হ্যালো আমি আবু সাউদ মাসুদ। সম্পাদক হিসেবে কাজ করছি।

সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতির আসামিসহ গ্রেপ্তার ১২

আপডেট সময় ৪ ঘন্টা আগে