ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ সদর এলাকার এক যুবক। এ ঘটনায় তিনি থানায় উপস্থিত হয়ে লিখিত মুচলেকা প্রদান করেছেন।
বুধবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় স্বেচ্ছায় হাজির হয়ে মোঃ রানা (২৮) এ অঙ্গীকার করেন। তিনি খানপুর সরদারপাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ আবুল হোসেন ও রাহেলা বেগমের সন্তান।
লিখিত অঙ্গীকারনামায় রানা উল্লেখ করেন, তিনি অতীতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও আজ থেকে সম্পূর্ণভাবে সেই পথ পরিত্যাগ করছেন। ভবিষ্যতে তিনি কোনো ধরনের মাদক সেবন বা ব্যবসার সাথে সম্পৃক্ত হবেন না এবং সমাজবিরোধী, সন্ত্রাসী বা আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না বলে প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করবেন এবং নিয়মিতভাবে প্রতিদিন থানায় এসে এক বেলা হাজিরা দেবেন। পাশাপাশি, ভবিষ্যতে যদি তার বিরুদ্ধে মাদক বা আইনবিরোধী কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তিনি আইনগত ব্যবস্থার সম্মুখীন হতে বাধ্য থাকবেন।
মুচলেকার মাধ্যমে রানা কর্তৃপক্ষের কাছে সুযোগ চেয়ে বলেন, তাকে যেন ভালো হওয়ার এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হালিম জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এমন স্বেচ্ছায় অঙ্গীকার একটি ইতিবাচক উদ্যোগ। যারা অপরাধ থেকে ফিরে আসতে চায়, তাদের আইনের আওতায় রেখে পুনর্বাসনের সুযোগ দিলে সমাজে অপরাধ প্রবণতা কমানো সম্ভব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

আপডেট সময় ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬