ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসের রাজীবের র‌্যালি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের মিশনপাড়া এলাকা থেকে র‌্যালিটি বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে আয়োজিত এই র‌্যালিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শুরু থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিশনপাড়া এলাকা সরগরম হয়ে ওঠে। র‌্যালিটি মিশনপাড়া থেকে শুরু হয়ে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভ সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ প্রদক্ষিণ করে মিশনপাড়া এলাকায় এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
রাজীব বলেন, একদল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার। একদল আগে নিষিদ্ধ ছিল আরেকদল এখন নিষিদ্ধ। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের পাশে সবসময় অবিচল ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

স্বাধীনতা দিবসের রাজীবের র‌্যালি

আপডেট সময় ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬