স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি তিনতলা ভবনের ছাদ থেকে মো. আরিফুল ইসলাম (মাসুম) (৩৮) নামে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী নিপা খানমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর নিতাইগঞ্জ এলাকার ডাইলপট্টি পুরাতন বি.কে. রোডের একটি ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে একটি অপমৃত্যু (ইউডি) মামলা নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো অভ্যন্তরীণ আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে বাহ্যিক আঘাত রয়েছে।
এদিকে নিহতের পরিবার এ ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে।
নিহতের মা রুমা বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “আমার ছেলে আমার কাছে চলে আসছিল। পরে আবার তাকে ডেকে নেওয়া হয়। ফোনে হুমকিও দেওয়া হয়েছিল।”
সংবাদ শিরোনাম ::
অবৈধ ইট ভাটায় এমপির ক্ষোভ
.গঞ্জ এনসিপির শক্তিশালী ঘাঁটি—নাহিদ ইসলাম
ফতুল্লায় মাদকের বিস্তৃত নেটওয়ার্ক
এমপির নাম ভাঙ্গিয়ে অফিস দখলের চেষ্টা
হকার্স শ্রমিক দলের কমিটি বিলুপ্ত
অবৈধ তেল মজুদ, জরিমানা
গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১০
গুপ্তধনের খবরে উৎসুক জনতার ভিড়
মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী আটক
ডেঙ্গুরোধে সচেতনতামূলক অভিযান
মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী আটক
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















