স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯শ’ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ুপুরে সিদ্ধিরগঞ্জের গোনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৯শ’ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
৩ বিস্ফোরণ, একই পরিবারের ৫ জনসহ নিহত ৮
সোনালী সমাজ গড়তে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন : মু. জব্বার
নারায়ণগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতির আসামিসহ গ্রেপ্তার ১২
ফতুল্লার নিভে গেল ৫ তাজা প্রাণ
ফতুল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
জুলাই থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
নবীগঞ্জ ঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিত
দেওভোগে ইয়াবাসহ গ্রেপ্তার ২
র্যাব-১১ এর অভিযানে মাদক উদ্ধার
অবৈধ তেল মজুদ, জরিমানা
-
ডেস্ক : - আপডেট সময় ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- ২১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















