স্টাফ রিপোর্টার
ফতুল্লার দেওভোগ বাশমুলি ও কাশিপুর খিল মার্কেট এলাকায় পুলিশ ও র্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ১০ জন কে গ্রেফতার করেছে।
শনিবার বিকেল পাচঁটার দিকে দেওভোগ বাশমুলি মোড়ে ও কাশিপুর খিল মার্কেট গ্যারেজ পট্রি গলিতে ফতুল্লা থানা পুলিশ ও অভিযান র্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১২০ পুরিয়া গাজাঁ ও ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো রাসেল মিয়া(২১), রতন মিয়া(২৫), আনোয়ার (৩৮), মামুন মল্লিক (৩৫), আলআমিন হোসেন(২৮),রিপন হোসেন(৩২),সুজন মিয়া(৩৫), রনি (২২), রেদওয়ান তূর্য (২৬) ও মনির হোসেন(৩৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল পাচঁটার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক আশিষ কুমার সঙ্গীয় ফোর্স এবং র্যাব-১১’র একটি দল দেওভোগ বাশমুলি মোড়ে ও কাশিপুর খিলমার্কেট গ্যারেজ পট্রি গলিতে অভিযান চালিয়ে গাজাঁ ও ইয়াবা ট্যাবলেট সহ ১০ জন কে গ্রেফতার করে।
এ বিষয়ে অভিযান নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
সংবাদ শিরোনাম ::
অবৈধ ইট ভাটায় এমপির ক্ষোভ
.গঞ্জ এনসিপির শক্তিশালী ঘাঁটি—নাহিদ ইসলাম
ফতুল্লায় মাদকের বিস্তৃত নেটওয়ার্ক
এমপির নাম ভাঙ্গিয়ে অফিস দখলের চেষ্টা
হকার্স শ্রমিক দলের কমিটি বিলুপ্ত
অবৈধ তেল মজুদ, জরিমানা
গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১০
গুপ্তধনের খবরে উৎসুক জনতার ভিড়
মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী আটক
ডেঙ্গুরোধে সচেতনতামূলক অভিযান
গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১০
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















