স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত দ্বীপ ইউনিয়ন কালাপাহাড়িয়ায় দু পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১০ মাসের অন্ত:স্বত্ত্বা মহিলাসহ অন্তত আটজন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সকাল ১১ টায় এ ঘটনা ঘটেছে ওই ইউনিয়নের হাজীরটেক গ্রামে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়ন যুবদলের সাংঘঠনিক সম্পাদক ছানাউল্লাহ ও তার লোকজনের সহিত তার চাচতো ভাই রুবেলের পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে পরষ্পরের উপর হামলা করলে ছানাউল্লাহ এবং আহসান উল্লাহর হামলায় রোবেলের পিতা আছমত আলী (৬৫) রোববার বিকেল ৫ টায় নিহত হয়েছেন। ছেলেদের দাবি তার পিতাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনায় ছানাউল্লাহ, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী রুমা, ভাই আহসান উল্লাহ তার মা মহারাণী এবং অপর পক্ষের খোকন, রুবেল, হৃদয়, রংমালা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা হাসপাতাল ও মদনপুরের আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, ঘটনার বিষয়ে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
আড়াইহাজারে সংঘর্ষে নিহত ১
-
ডেস্ক : - আপডেট সময় ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- ১৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















