ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর গাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৌদি ফেরত এক প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে গাড়িচালক আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৭টায় সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন (৫৫), চাঁদপুরের পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে। তিনি ঢাকা বিমানবন্দর থেকে নিজ বাড়ি চাঁদপুর যাওয়ার পথে ডাকাতির শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনকে বহনকারী নোহা (ঢাকা মেট্রো চ-১৫-৯৯৭৮) গাড়িটি আষাড়িয়ারচর ব্রিজে পৌঁছালে পিছন দিক থেকে ৪টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার যোগে আসা ১০-১২ জনের একটি ডাকাত দল গাড়ির গতিরোধ করে।
এ সময় ডাকাতরা তার কাছ থেকে পাসপোর্ট, ২টি মোবাইল ফোন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেয়।
ডাকাতির সময় গাড়ির চালক মো. ফিরোজ মিয়া (৩০), ডাকাতদের বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার ডান হাতে গুলি লাগে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানিয়েছেন, প্রবাসীর সাথে ডাকাতি করার চেষ্টা করা হলেও টহলরত পুলিশের তাৎক্ষণিক প্রচেষ্টায় তা সম্ভব হয়নি। তবে ধস্তাধস্তি হয়েছে এক পর্যায়ে ডাকাতদের গুলিতে একজন গুলিবিদ্ধ হন। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

প্রবাসীর গাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১

আপডেট সময় ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬