ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক তিনটি দরপত্রের মাধ্যমে ১৭ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানি করবে সরকার।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। দেশে জ্বালানি তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকেই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অপেক্ষা করছেন।
পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করে দিয়েছে।
এ অবস্থায় চাহিদা মেটাতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে জুম অ্যাপে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (ইএন ৫৯০-১০ পিপিএম) মানের ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
এ ছাড়া একই সভায় ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি-এর কাছ থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হবে।
অন্যদিকে, কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি-এর কাছ থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এইচএসডি)/এজিও আমদানির প্রস্তাবও সভায় উপস্থাপন করা হবে।
এর আগে প্রথা অনুযায়ী অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তিনটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
সেখানে অনুমোদনের পর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন পাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

১৭ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

আপডেট সময় ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬