স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। প্রথম ও দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের অনেক নারী নেত্রী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অনেকে আগামীতে সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। এর আগে নারায়ণগঞ্জ থেকে অন্তত ১০ জন ত্যাগী নারী নেত্রী মনোনয়নের আশায় কেন্দ্রে তাদের সিভি পাঠিয়েছেন।
তথ্যমতে, নারায়ণগঞ্জ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী রেহানা আক্তার শিরিন, আসমা হেলেন বিথী ও সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী সামছুন নূর বাঁধন জানিয়েছেন, রবিবার মনোনয়নপত্রের বিষয়ে গণমাধ্যমকে জানাবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ও মহানগর মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ মনোনয়নপ্রত্যাশীদের অনেকে বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ ও সাংগঠনিক কার্যক্রমে তারা মাঠে সক্রিয় ছিলেন বলে দলীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য ও পেশায় আইনজীবী। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কন্যা।
অন্যদিকে সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা দীর্ঘদিন স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক আসমা হেলেন বিথীও মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন।
রেহানা আক্তার শিরিন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা মরহুম হাজী বোরহান উদ্দীন আড়াইহাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তার পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
সংবাদ শিরোনাম ::
সবাই চাকরিজীবী হতে চায়, উদ্যোক্তা নয়—সচিব সাখাওয়াত হোসেন
বৃহত্তর আন্দোলনের ঘোষণা
‘ডাক্তারের খবর কেউ রাখেনা’
শ্রমিকের সন্তানদের শিক্ষা উপকরণ উপহার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই
রাস্তায় বাঁশের বেড়া বিএনপি নেতার
কমেছে সবজি-মুরগির দাম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
মনোনয়ন ফরম নিলেন যারা
-
ডেস্ক : - আপডেট সময় ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- ১৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















