ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থের বিনিময়ে টিকা, নারীর কারাদণ্ড

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় সরকারি ইপিআই টিকা অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগে আফরোজা বেগম (৪০) নামে এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায় আফরোজা বেগম সরকারি ইপিআই কর্মসূচির টিকা অর্থের বিনিময়ে প্রদান করছিলেন। এ সময় তার কাছ থেকে বিভিন্ন রোগের টিকাও পাওয়া যায়। তবে এসব কার্যক্রম পরিচালনার জন্য তার কোনো সরকারি অনুমোদন ছিল না।
দণ্ডপ্রাপ্ত আফরোজা বেগম শহরের উত্তর চাষাঢ়া এলাকার মৃত আমিনুল ইসলামের মেয়ে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ উদ্দিন বলেন, সরকারি ইপিআই টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। অর্থের বিনিময়ে টিকা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

অর্থের বিনিময়ে টিকা, নারীর কারাদণ্ড

আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬