স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্প এলাকা। এখানে লাখো মানুষের বসবাস। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের শয্যা সংখ্যা, ডাক্তার ও ওষুধের পরিমাণ বাড়ানো জরুরি।
এসময় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ থেকে ২০০ শয্যায় উন্নীত করার দাবি জানান তিনি।
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে লিটল অ্যাঞ্জেলস সেমিনারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, আজ থেকে দেশব্যাপী টিকা দেয়া হচ্ছে। আমি আশা করি আমরা হাম মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমি ডব্লিউএইচও কে ধন্যবাদ জানাই। তাদের কারণে আমাদের দেশে শিশুদের চিকিৎসায় সহায়তা হচ্ছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি বাচ্চা এমনকি বাংলাদেশের প্রতিটি বাচ্চা যেন এর আওতায় আসে এটা আমি আশা করি। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ জায়গা। মহামারী দেকা দিলে বাংলাদেশের জন্য মারাত্মক হবে। আমি আশা করবো ইউনেস্কো ও ডাব্লিউএইচও এদিকে সুনজর দিবে।
সংবাদ শিরোনাম ::
টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন সাখাওয়াত
সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি
বেলুন ফুটিয়ে অভিনব কৌশলে ছিনতাই!
অবৈধ জ্বালানি বিক্রি, জরিমানা
মাসুদুজ্জামানকে জেলা পুলিশের সম্মাননা
‘প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত তালিকা
কো-কারিকুলামে গুরুত্ব দেওয়ার আহ্বান
গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন
এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ হাজার ২০৮
‘মন্ত্রীর কাছে স্বাস্থ্যসেবা বৃদ্ধি আবেদন’
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























