ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘অভিভাবক ছাউনি’ প্রশংসা কুড়াচ্ছে

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বস্তির কথা মাথায় রেখে বিশেষ ‘অভিভাবক ছাউনি’ স্থাপন করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিবের ব্যক্তিগত উদ্যোগে জেলার প্রায় ১৫টি পরীক্ষাকেন্দ্রের বাইরে এই ছাউনিগুলো স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শহরের আদর্শ স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সুসজ্জিত এই ক্যাম্পগুলোতে অভিভাবকদের বসার সুব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার দীর্ঘ সময় বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দিতেই এই আয়োজন।
ছাউনিগুলোতে শুধু বসার ব্যবস্থাই নয়, বরং মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এখানে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে কলম, স্কেল ও ফাইল সরবরাহ করা হচ্ছে।
তীব্র গরমে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইনের ব্যবস্থাও রাখা হয়েছে ক্যাম্পগুলোতে।
আদর্শ স্কুল কেন্দ্রে আসা অভিভাবক মনিকা মনি সন্তোষ প্রকাশ করে বলেন, “আগে ঘণ্টার পর ঘণ্টা রোদ-বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো। এবার বসার ব্যবস্থা এবং পানির সুবিধা থাকায় আমাদের অনেক উপকার হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার বিষয়টি সত্যিই প্রশংসনীয়।”
উদ্যোক্তাদের পক্ষ থেকে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল জানান, শিক্ষার্থীরা যেন কোনো প্রকার মানসিক চাপ বা ভোগান্তি ছাড়াই পরীক্ষা দিতে পারে এবং সাথে আসা অভিভাবকরা যাতে কষ্টের শিকার না হন, সেই লক্ষ্য থেকেই এই সেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার দিনগুলোতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘অভিভাবক ছাউনি’ প্রশংসা কুড়াচ্ছে

আপডেট সময় এক ঘন্টা আগে