স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপন্নকারী দুইটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে শাসনগাঁও, এনায়েতনগর, ফতুল্লা এলাকায় অবস্থিত এশিয়ান ফেব্রিক্স মিলস লিমিটেড পরিদর্শন করা হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ পাওয়া যায়। একই সঙ্গে ইটিপি ছাড়া তরল বর্জ্য উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ফতুল্লার কুতুবাইল কাঠেরপুল এলাকার জিলানী ডাইং এবং বটতলা এলাকার রাজ্জাক ডাইং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
হাতেমকে আইজিপির শুভেচ্ছা স্মারক
দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
আ.লীগ নেতা জলিল মেম্বার গ্রেফতার
খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী
বন্দর বাজারে ফুটপাত দখলমুক্তে অভিযান
কমিটি না থাকায় নীরব ছাত্রদল
বাড়লো গণপরিবহনের ভাড়া
কঠোর হচ্ছে নাসিক-প্রশাসন
বড় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য
‘অভিভাবক ছাউনি’ প্রশংসা কুড়াচ্ছে
দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















