ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দর বাজারে ফুটপাত দখলমুক্তে অভিযান

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দর থানর কদম রসূল এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এসময় ফুটপাত দখল করে রাখা অস্থায়ী দোকান ও বিভিন্ন মালামাল জব্দ হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ২২ নং ওয়ার্ডের বন্দর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দখলদারদের সরিয়ে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কেউ পুনরায় ফুটপাত দখল না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। এতে করে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে।
নাসিক কর্তৃপক্ষ জানায়, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বন্দর বাজারে ফুটপাত দখলমুক্তে অভিযান

আপডেট সময় এক ঘন্টা আগে