স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে এক বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠানে এই স্মারক তুলে দেন আইজিপি। এ সময় শিল্প খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পারস্পরিক আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (এডমিন) এ. কে. এম আওলাদ হোসেন। তিনি শিল্পাঞ্চলভিত্তিক নিরাপত্তা জোরদার এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
আলোচনায় দেশের রপ্তানিমুখী নিটওয়্যার খাতের গুরুত্ব তুলে ধরে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম শিল্পকারখানার নিরাপত্তা, শ্রমিক স্থিতিশীলতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন।
আইজিপি আলী হোসেন ফকির দেশের শিল্প ও বাণিজ্য খাতের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংবাদ শিরোনাম ::
হাতেমকে আইজিপির শুভেচ্ছা স্মারক
দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
আ.লীগ নেতা জলিল মেম্বার গ্রেফতার
খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী
বন্দর বাজারে ফুটপাত দখলমুক্তে অভিযান
কমিটি না থাকায় নীরব ছাত্রদল
বাড়লো গণপরিবহনের ভাড়া
কঠোর হচ্ছে নাসিক-প্রশাসন
বড় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য
‘অভিভাবক ছাউনি’ প্রশংসা কুড়াচ্ছে
হাতেমকে আইজিপির শুভেচ্ছা স্মারক
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















