ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাকে আত্মহত্যা বলে ধামাচাপার চেষ্টা

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই জোবায়েরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে হত্যাকে আড়াল করতের লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে পরিবারের লোকজন ধামা চাপার চেষ্টা চালাচ্ছ। বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের খামারপাড়া এলাকার রুবেল মিয়ার ছেলে।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুল ইসলাম জানান, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় ঘরের ভিতর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরো জানান, মাদকদ্রব্য সেবন করায় দুইমাস আগে জোবায়েকে তার পিতা রুবেল পুলিশে দেয়। একমাস পূর্বে তার স্ত্রী তাকে জামিনে বের করে নিয়ে আসে।
এরপর পুনরায় সে নেশায় আসক্ত হয়ে পড়ে। এমনকি তার স্ত্রীকেও মারধোর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়।
বৃহস্পতিবার আদালতে মামলার হাজিরার দেবার জন্য বড় ভাই আরিফের নিকট টাকা চায়। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আরিফ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে শুনা গেছে।
এদিকে মৃত্যুের সঠিক কারন জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়না তদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানাযাবে বলে পুলিশ আরো জানান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

হত্যাকে আত্মহত্যা বলে ধামাচাপার চেষ্টা

আপডেট সময় ২ ঘন্টা আগে