স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রূপগঞ্জের বরপা এলাকায় অবস্থিত “খালেক টেক্সটাইল এন্ড ফেব্রিক্স” নামের একটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটি ইটিপি ছাড়াই তরল বর্জ্য উৎপাদন করে পরিবেশ দূষণ করছিল বলে জানা যায়।
অভিযান চলাকালে কারখানাটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাসের মিটার খুলে ফেলা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ আইন অমান্য করে কার্যক্রম চালানোয় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সংবাদ শিরোনাম ::
সবাই চাকরিজীবী হতে চায়, উদ্যোক্তা নয়—সচিব সাখাওয়াত হোসেন
বৃহত্তর আন্দোলনের ঘোষণা
‘ডাক্তারের খবর কেউ রাখেনা’
শ্রমিকের সন্তানদের শিক্ষা উপকরণ উপহার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই
রাস্তায় বাঁশের বেড়া বিএনপি নেতার
কমেছে সবজি-মুরগির দাম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
অবৈধ কারখানার গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন
-
ডেস্ক : - আপডেট সময় ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















