স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ ঐহিত্যবাহী মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের এমপি আবুল কালামের কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাধঁন। ৪ মে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি প্রজ্ঞাপনে এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
সামছুন নূর বাধঁন বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবী পেশায় রয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর এই প্রথম এডহক কমিটি ঘোষনা করা হয়েছে। আগামী ছয় মাস মেয়াদে কার্যকর থাকবে।
এমপি কন্যা বাধঁন মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু এক বার্তায়, আমাদের সবার প্রিয় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন যোগ্যতায় মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বাধঁনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে এই প্রত্যাশা রইলো। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করছি।
এর আগে ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার আমলে নারায়ণগঞ্জ ঐহিত্যবাহী মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের গভনিংবডি কমিটির চেয়ারম্যান হন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি টানা ১৪ বছর অর্থাৎ সাত বার চেয়ারম্যান মনোনীত করে ছিলেন তৎকালীন সংসদ সদস্য নাসিম ওসমান ও সেলিম ওসমানের।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
মর্গ্যান স্কুলের সভাপতি বাধঁন
-
ডেস্ক : - আপডেট সময় ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















