স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) নারায়ণগঞ্জ শিশু একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল “প্রকৃতি ও পরিবেশ”। এতে বিভিন্ন বয়সী শিশু-কিশোররা অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ, সবুজ প্রকৃতি ও দূষণমুক্ত পৃথিবী নিয়ে নিজেদের কল্পনা ও ভাবনা রঙ-তুলির মাধ্যমে তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এবং সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।
আয়োজকরা জানান, পরিবেশ সম্পর্কে শিশুদের সচেতন করে তুলতে এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পুরষ্কার বিতরণ করা হবে।
সংবাদ শিরোনাম ::
মাদকাসক্ত যুবকের কোপে আহত ৫
মার্কেটে ট্রান্সফরমার, ব্যবসায়ীরা আতংকে
১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র!
লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার
গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার, দীর্ঘ যানজট
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩
২নং রেলগেট মোড়ে ময়লার স্তূপ
প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ
পবিত্র হজ্জ পালনে মক্কায় সোহাগ
পরিবেশ দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















