স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার মোবারক শাহ রোডের ব্যাপারী পাড়া এলাকায় একটি প্লাস্টিক ও লোহার ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো প্লাস্টিক ব্যবসায়ী কালু ব্যাপারী এবং ভাঙারি ব্যবসায়ী সাগর আলীর।
প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, বৃষ্টির সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
প্লাস্টিক ও ভাঙারি দোকানে অগ্নিকাণ্ড
-
ডেস্ক : - আপডেট সময় ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















