রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট কমাতে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় সন্ত্রাসী তান্ডবে ক্ষতিগ্রস্থদের পাশে মামুন মাহমুদ
জুলাইয়ের শহীদদের যারা চেনে না: জনগণ তাদেরকেও চিনবে না
ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প
ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫
ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল
৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন
মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন সমাজকল্যাণ মন্ত্রী
স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে উদ্যোগ, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















