ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া অনুষ্ঠান ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।

সোমবার (২৩ মার্চ) জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেয়া পোস্টে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে দলটি জানায়, ২৫ মার্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ ছাড়াও ২৬ মার্চ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হবে বলেও জানিয়েছে দলটি। জামায়াত আরও জানায়, ২৬ মার্চ সকালে শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

আপডেট সময় ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬