ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকভাবে ৫৫ জনের তালিকা!

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩৮ মিনিট আগে
  • ০ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে চলতে থাকা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম দমনে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। এরই অংশ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে অন্তত ৫৫ জনকে যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কেন্দ্র করে এই তালিকা প্রস্তুত করা হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চল, বাজার, পরিবহন খাত, হকার নিয়ন্ত্রণ এবং নির্মাণসংশ্লিষ্ট খাতে যেসব অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে সেগুলোকে গুরুত্ব দিয়েই তথ্য সংগ্রহ করা হচ্ছে।
একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, তালিকা তৈরির কাজটি কোনো একক সংস্থার মাধ্যমে নয় বরং সমন্বিতভাবে একাধিক সংস্থা মাঠে কাজ করছে। তারা বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাই, গোপন অনুসন্ধান এবং স্থানীয় তথ্যদাতাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখছে। ফলে তালিকাটি যতটা সম্ভব নির্ভুল ও কার্যকর করার চেষ্টা চলছে।
তালিকা চূড়ান্ত হওয়ার পর ধাপে ধাপে এসকল অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
নিউজ ৬ / ১ পাতা / ৩ কলাম /ছবি ৬

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

প্রাথমিকভাবে ৫৫ জনের তালিকা!

আপডেট সময় ৩৮ মিনিট আগে