স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ১১ নম্বর ওয়ার্ডের বরফকল গলি ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
নিহত ব্যাক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
এর আগে লাশটি নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরবর্তীতে লাশের পরিচয় শনাক্ত এবং ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সবাই চাকরিজীবী হতে চায়, উদ্যোক্তা নয়—সচিব সাখাওয়াত হোসেন
বৃহত্তর আন্দোলনের ঘোষণা
‘ডাক্তারের খবর কেউ রাখেনা’
শ্রমিকের সন্তানদের শিক্ষা উপকরণ উপহার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই
রাস্তায় বাঁশের বেড়া বিএনপি নেতার
কমেছে সবজি-মুরগির দাম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
শীতলক্ষ্যায় অর্ধগলিত লাশ উদ্ধার
-
ডেস্ক : - আপডেট সময় ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- ১৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















