ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হকার উচ্ছেদ হবে আজ

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে আজ (১৩ এপ্রিল) উচ্ছেদ অভিযানে নামছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। দুপুর আড়াইটা থেকে শহরের ব্যস্ত চাষাঢ়া এলাকা থেকে এ অভিযান শুরু হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে হকারদের দখল থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে সাধারণ পথচারীদের চলাচলেও ভোগান্তি বাড়ছে এবং শহরের সার্বিক পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়ছে। এসব সমস্যা সমাধানে এই উচ্ছেদ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সিটি করপোরেশন।
নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, হকারদের সম্পূর্ণ উচ্ছেদ না করে একটি শৃঙ্খলার মধ্যে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বঙ্গবন্ধু সড়কে হকার বসতে দেয়া হবে না।
তিনি বলেন, হকাররা যাতে শহরের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসা করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। তবে মূল সড়কের কোনো অংশেই বসে ব্যবসা করার সুযোগ থাকবে না।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ফুটপাতের নির্দিষ্ট অংশ হকারদের জন্য নির্ধারণ করা হবে। সেখানে সর্বোচ্চ তিন ফুট জায়গার মধ্যে বসে ব্যবসা করতে পারবেন তারা। বড় আকারের লকার বা বাক্স ব্যবহার নিষিদ্ধ করা হবে। এর পরিবর্তে ছোট টুকরি বা সহজে সরানো যায় এমন সামগ্রী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পথচারীদের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।
এছাড়া ফুটপাতে ব্যবসার জন্য নির্ধারিত সীমানা অতিক্রম করলে সংশ্লিষ্ট হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম না মানলে তাৎক্ষণিকভাবে উচ্ছেদসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে হকারদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সিটি করপোরেশন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকল্প স্থানে তাদের ব্যবসার সুযোগ তৈরি করা হবে, যাতে তারা স্থায়ীভাবে জীবিকা নির্বাহ করতে পারেন। তবে এ ক্ষেত্রে সিটি করপোরেশনের ভোটারদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
সব মিলিয়ে শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিক দুর্ভোগ কমাতে আজকের এই অভিযানকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

হকার উচ্ছেদ হবে আজ

আপডেট সময় ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬