ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যাসহ ডজনখানেক মামলার আসামি সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম মন্ডল বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা হলেও তিনি এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আজ দুপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেপ্তার

আপডেট সময় এক ঘন্টা আগে