সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ছাত্র রাজনীতিতে রাজনৈতিক বিভাজন ও প্রতিদ্বন্দ্বিতার জায়গায় এখন অনেক ক্যাম্পাসে দেখা যাচ্ছে ছাত্রদল ও ছাত্রশিবিরের সহাবস্থান। বিষয়টি ইতিবাচক ভাবেই দেখছেন সাধারণ শিক্ষার্থীরা।
শহরের সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই দুই সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতীতের মত ক্যাম্পাস দখল ও বিরোধীদের মারপিটের মত ঘটনা এখন নেই বলে জানিয়েছেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।
শিক্ষার্থীরা বলছেন, অতীতে ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ থাকলেও এখন তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছে। এতে সাধারণ শিক্ষার্থীরা স্বস্তি বোধ করছেন।
তোলারাম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজেদুল ইসলাম বলেন, আগে রাজনৈতিক কারণে ক্লাস-পরীক্ষা ব্যাহত হতো। বিরোধী মতের কেউ ক্যাম্পাসে আসলে মারধর করা হত। এখন অন্তত সেই ভয়টা কমেছে। সবাই নিজ নিজ অবস্থানে থাকলেও সংঘাত নেই, এটিই বড় বিষয়।
ছাত্রদলের এক নেতা জানান, তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছেন। একইভাবে ছাত্রশিবিরের এক কর্মী বলেন, তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে চান।
তবে সহাবস্থান কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতির ওপর। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক উত্তেজনা বাড়লে ক্যাম্পাসেও তার প্রভাব পড়েছে।
এদিকে অভিভাবক ও শিক্ষকেরা জানান, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সহাবস্থান যদি শিক্ষার পরিবেশ নষ্ট না করে, তবে তা ইতিবাচক দিক হিসেবেই দেখা উচিত।
সব মিলিয়ে নারায়ণগঞ্জের ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ও ছাত্রশিবিরের এই সহাবস্থান নতুন একটি পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। তবে এটি কতদিন স্থায়ী হয় এবং ভবিষ্যতে এর প্রভাব কী দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয়।
সংবাদ শিরোনাম ::
হাতেমকে আইজিপির শুভেচ্ছা স্মারক
দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
আ.লীগ নেতা জলিল মেম্বার গ্রেফতার
খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী
বন্দর বাজারে ফুটপাত দখলমুক্তে অভিযান
কমিটি না থাকায় নীরব ছাত্রদল
বাড়লো গণপরিবহনের ভাড়া
কঠোর হচ্ছে নাসিক-প্রশাসন
বড় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য
‘অভিভাবক ছাউনি’ প্রশংসা কুড়াচ্ছে
না.গঞ্জে ক্যাম্পাসগুলোতে সহাবস্থান
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ

























