ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার কেন্দ্রের সামনে বিএনপির হাতাহাতি

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন একটি কেন্দ্রের সামনে ব্যানারে ছবি ও নাম না থাকা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কেন্দ্র পরিদর্শনে আসেন। তার সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীরা তোরণ ও ব্যানার তৈরি করেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য কেন্দ্র ত্যাগ করার পরপরই ব্যানারে নাম ও ছবি না থাকা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম তর্কে জড়িয়ে পড়েন। তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরীক্ষার হলের ঠিক সামনে এমন অপ্রীতিকর ঘটনায় সেখানে থাকা অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যানারে নাম ও ছবি না দেওয়ায় সিরাজুল ইসলামের সমর্থকরা আমাদের কর্মীদের এলাকা ছাড়া করার হুমকি দেয়। এ নিয়ে তুচ্ছ ঘটনা থেকে হাতাহাতির সূত্রপাত হয়েছে। পরে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
তবে এ বিষয়ে মো. সিরাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুক কুমার দাস বলেন, আমি কেন্দ্রের ভেতরে থাকায় বাহিরে কি ঘটেছে সেটা বলতে পারছি না। আমি আপনার থেকেই শুনেছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, কেন্দ্রের বাহিরে দু’গ্রুপের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। অন্য কিছু হয়নি। আমাদের পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পরীক্ষার কেন্দ্রের সামনে বিএনপির হাতাহাতি

আপডেট সময় এক ঘন্টা আগে