ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাছাই পর্ব শুরু

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার‎
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ফতুল্লা পাইলট স্কুল মাঠে সকাল ১০টা থেকে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন।
এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় তারা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্সসহ মোট ৮টি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূরসহ প্রমুখ।
এসএম ফয়েজউদ্দিন বলেন, ‘খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক বিকাশ ও শৃঙ্খলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’। তিনি শিশুদের নিয়মিত খেলাধুলার প্রতি উৎসাহিত হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে বলে জানান তিনি।
আয়োজকরা জানান, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বাছাই পর্বে অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী ২ মে প্রধানমন্ত্রী প্রতিটি জেলা পর্যায়ে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর শুভ উদ্বোধন করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাছাই পর্ব শুরু

আপডেট সময় ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬