স্টাফ রিপোর্টার
দীর্ঘ প্রায় দুই দশক পর পুনরায় শুরু হলো শিশু-কিশোরদের জনপ্রিয় ক্রীড়া আয়োজন নতুন কুঁড়ি স্পোর্টস। শনিবার (২ মে) সারাদেশের সঙ্গে নারায়ণগঞ্জে একযোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধান মন্ত্রী তারেক রহমান। এসময় দেশব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত স্থানীয় আয়োজনে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দঘন পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ আরও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মাধ্যমে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই মূল লক্ষ্য। দীর্ঘদিন পর এমন আয়োজন পুনরায় শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন চালু রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সংবাদ শিরোনাম ::
সবাই চাকরিজীবী হতে চায়, উদ্যোক্তা নয়—সচিব সাখাওয়াত হোসেন
বৃহত্তর আন্দোলনের ঘোষণা
‘ডাক্তারের খবর কেউ রাখেনা’
শ্রমিকের সন্তানদের শিক্ষা উপকরণ উপহার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই
রাস্তায় বাঁশের বেড়া বিএনপি নেতার
কমেছে সবজি-মুরগির দাম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
-
ডেস্ক : - আপডেট সময় ৫ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















