ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সবসময় শ্রমিকদের পাশে ছিলাম’

  • ডেস্ক :
  • আপডেট সময় ৮ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজা) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমি সবসময় শ্রমিকদের পাশে ছিলাম। আমার পার্টি যখন ক্ষমতায় আসেনি তখনও শ্রমিকদের দুঃখ দুর্দশায় আমি পাশে থাকার চেষ্টা করেছি। আমারও শ্রমিকদের নিয়েই কাজ, আমি ব্যাবসায়ী। আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
শুক্রবার (১ মে) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদলের সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় আড়াইহাজারের হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে সমাবেশে শোডাউন করেন তিনি।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান কাজ করছেন শ্রমিকদের জন্য। তিনি ইতিপূর্বেও শ্রমিকদের অধিকারের জন্য কাজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকেরা সর্বোচ্চ সুবিধা পাবে।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন এই শ্রমিকদের জন্যই কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই শ্রমিকদের জন্য কাজ করেছেন আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ তারা আল্লাহর কাছে চলে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আজ শ্রমিকদের জন্য কাজ করছেন বাংলাদেশের মানুষের হৃদয়ের বাদশাহ্ তারেক রহমান।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শ্রমিক জনতাসহ সকলে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে পেয়েছে। তাদের অধিকার রক্ষার যে সংগ্রাম ফ্যাসিস্টের আমলে সেই সংগ্রাম তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। তারা এমন একটি বাংলাদেশ পেয়েছে যেখানে তারা এখন তাদের ন্যায্য দাবী দাওয়া পেয়ে যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘সবসময় শ্রমিকদের পাশে ছিলাম’

আপডেট সময় ৮ ঘন্টা আগে