ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের টিপুর্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) রাত প্রায় আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে মিনি ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)।
জানা যায়, গভীর রাতে আনারস বোঝাই একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে টিপুর্দি এলাকার চৈতী গার্মেন্টসের সামনে পৌঁছালে সামনে চলন্ত একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে মিনি ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক ও ট্রাকে থাকা ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, চলন্ত অবস্থায় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আমরা মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ৩ ঘন্টা আগে