স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) বিদ্যমান জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট নিরসনে এগিয়ে এসেছে জেলা পরিষদ। জনস্বার্থ বিবেচনায় হাসপাতালটির কর্তৃপক্ষকে ৫০০ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিনগুলো তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময় মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনের স্বল্পতা ছিল। তাই আমরা জেলা পরিষদের পক্ষ থেকে এই ভ্যাকসিন প্রদান করেছি। আশা করছি, এই ভ্যাকসিনের মাধ্যমে স্বল্পতা কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
ভ্যাকসিনের সংকট নিরসনে জেলা পরিষদ
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ
























