স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের পুত্র আবুল কাউছার আশার নির্দেশে হাজরাদী চানপুর এলাকায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা আবু সুফিয়ান।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজরাদী চানপুর এলাকায় কাজমী কমিউনিটি সেন্টার সংলগ্ন আবু সুফিয়ানের আয়োজনে তার নিজস্ব কার্যালয়ের সামনে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামছুন নূর বাধন। এসময় প্রায় দেড় শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, চিনি, সেমাই ও দুধ ও সাবান বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বন্দর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বন্দর ১নং সিএনজি শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, বন্দর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অজিত দাস, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সজীব।
এছাড়াও উপস্থিত ছিলেন জসিম, জুয়েল, রিয়াদ, ইমন, ইমরান, তুষার সৌরভ, আবির, মিরাজ, রনক।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
আবু সুফিয়ানের ঈদ সামগ্রী বিতরণ
-
ডেস্ক : - আপডেট সময় ০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- ১৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ


























