ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘লন্ডনে হামলা চালাতে পারে ইরান’ যা বলল যুক্তরাজ্য

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন, ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে – ইসরাইলের এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শনিবার ইসরাইলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ দাবি করেছে, তেহরানের কাছে চার হাজার কিলোমিটার দুরত্বে হামলা চালাতে পারে, এমন দূরপাল্লার অস্ত্র রয়েছে।

ওই খবরের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড বিবিসিকে বলেছেন, ইরানিরা যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে, কিংবা চাইলেও তারা তা করতে পারবে – এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন আমাদের কাছে নেই।

ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে ইরান হামলা চালানোর পরই এসব মন্তব্য সামনে এলো।

ওই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কত কাছাকাছি পৌঁছেছিল তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান মন্ত্রী রিড।

তিনি বলেন, তিনি ওই হামলার ‘অপারেশনাল বিবরণ’ বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবেন না।

শুক্রবার রাতভর ডিয়েগো গার্সিয়া অভিমুখে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথে পড়ে যায় এবং অন্যটি প্রতিহত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘লন্ডনে হামলা চালাতে পারে ইরান’ যা বলল যুক্তরাজ্য

আপডেট সময় ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬