সোজাসাপটা রিপোর্ট
জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। এবারই তারা প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায়। অনলাইনে দলটির মাঠের কর্মীদের যত আক্রমণাত্মকই হোক; নেতারা বলছেন, তারা গতানুগতিক ধারার রাজনীতি থেকে বের হতে চান। ভূমিকা রাখতে চান জনআকাঙ্ক্ষা পূরণে।
জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বললেন, গঠনমূলক রাজনীতি করতে চাই, আগের রাজনীতিতে বিরোধিতার খাতির বিরোধীদলের বিরোধিতা করতে হতো। সেটা বিরোধিতার প্রয়োজন হোক বা না হোক; মূলত ক্ষমতাসীন দলকে ব্যস্ত রাখা। আমরা রাজনীতির এই ধারা থেকে বেরিয়ে আসতে চাই।
জামায়াতের মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের বলেছেন, দীর্ঘ ১৬-১৭ বছর পরে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে এসেছে। আমরা বিরোধী দলে আছি, বিরোধী দলের বড় দায়িত্ব হচ্ছে সংসদে দায়িত্ব পালন করা, ভূমিকা পালন করা জনগণের পক্ষে, তাদের সুবিধা-অসুবিধা, কষ্ট-বেদনা সবকিছু বিষয় মিলে সেখানে ভূমিকা পালন করা।
এদিকে, সংসদ অধিবেশন শুরুর দিনই ওয়াকআউট করেছিল জামায়াত। বিরোধী এমপিরা বেরিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে। নেতারা বলছেন, সরকার উন্নয়নের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিলে সহযোগিতা করবেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের চেতনার বিষয়ে ছাড় দিবে না দলটি।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, তারা (ক্ষমতাসীন দল) যদি যৌক্তিকভাবে দেশের জনগণের পক্ষে কাজ করে, অবশ্যই আমাদের সমর্থন পাবে। যদি জনগণের বিপক্ষে কাজ করে, জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান করে, অবশ্যই আমরা এর প্রতিবাদ করব। সংসদেও করবো, সংসদের বাইরেও করবো।
অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের-ও প্রায় একই সুরে কথা বললেন। তিনি জানালেন, সরকার যদি জনগণের বা জনস্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করে তাহলে সংসদে এর বিরোধিতা করবে তার দল; গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা রাখবে। পাশাপাশি রাজপথেও আন্দোলন করবে। তারা এখন এই নীতির ভিত্তিতেই ভূমিকা পালন করছে।
এই দুই জ্যেষ্ঠ নেতাই বলেছেন, সংসদীয় গণতন্ত্রে আস্থা রাখছে জামায়াত। ভূমিকা রাখতে চায় সত্যিকারের বিরোধীদল হিসেবে।
সংবাদ শিরোনাম ::
সবজি ও ব্রয়লার মুরগির দামে স্বস্তি
ন্যায়হীন সমাজে উন্নয়ন সম্ভব নয়—মইনুদ্দিন আহমাদ
ফতুল্লায় হাত পা বেধে ডাকাতি
৮ নং ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয় অবরোধ
স্বাধীনতা দিবসে জেলা বিএনপির শ্রদ্ধা
মোহাম্মদ আলীকে গ্রেফতারের দাবি টিপুর
পুলিশকে মারধর, রাকিব গ্রেফতার
নিতাইগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার
দ্বিতীয় স্থানে হাসিনা অটিজম চাইল্ড কেয়ার
ফতুল্লায় মাদকসহ গ্রেফতার ১২
জামায়াতের রাজনৈতিক কৌশল কী?
-
ডেস্ক : - আপডেট সময় ৪ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















